সুনীতাকে জ্যান্ত পুঁতে দিতেন গোবিন্দা! রাখির বিস্ফোরক দাবিতে তোলপাড় ইন্ডাস্ট্রি

বার্তা ডেস্কঃ

বলিউড অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার চলমান পারিবারিক কলহ এবং বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তপ্ত মায়ানগরী। সম্প্রতি বান্দ্রা পারিবারিক আদালতে গিয়ে বিচ্ছেদের আবেদন ফিরিয়ে নেওয়ার পর থেকেই তোপের মুখে পড়েছেন সুনীতা। নেটপাড়ায় তাঁকে নিয়ে নানা কটাক্ষ ও সমালোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সুনীতার পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন ড্রামা কুইন রাখি সাওয়ান্ত।

পাপারাজ্জিদের সামনে কথা বলার সময় রাখি দাবি করেন যে সুনীতা গোবিন্দাকে মন থেকে ভালোবাসেন। তিনি মন্তব্য করেন, চাইলে সুনীতা গোবিন্দাকে বিষ খাওয়াতে বা জ্যান্ত পুঁতে দিতে পারতেন, কিন্তু ভালোবাসার কারণেই তিনি কোনো চরম পথ বেছে নেননি। এছাড়া এহেন কঠিন সময়ে সুনীতাকে অভিনেতার ২০০ কোটি টাকার সম্পত্তির দিকে নজর দেওয়ার পরামর্শও দেন রাখি। রাখির এই বক্তব্য প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্ক ও চর্চা তুঙ্গে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *