২০ দিনে ২০ টাকা দাম বাড়ল চিনির, বড় সিদ্ধান্তে নড়েচড়ে বসল কেন্দ্র!

বার্তা ডেস্কঃ

গত ২০ দিনে খুচরা বাজারে চিনির দাম বেড়েছে প্রায় ২০ টাকা, যা সাধারণ মানুষের হেঁশেলের বাজেট ওলটপালট করে দিয়েছে। এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে ইথানল উৎপাদনকে দায়ী করা হলেও, তা সরাসরি খারিজ করেছে কেন্দ্র। ভোক্তা বিষয়ক মন্ত্রকের স্পষ্ট বক্তব্য, ইথানল নয়, বরং আবহাওয়াজনিত কারণে ফসলের ক্ষতি, উৎপাদন হ্রাস এবং আসন্ন উৎসবের মরশুমের বিপুল চাহিদাই এই অস্থিরতার মূল কারণ। পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট এবং অসাধু ব্যবসায়ীদের একাংশের অতিরিক্ত মজুতদারি ও ফটকা কারবারকেও বাজারের এই পরিস্থিতির জন্য দায়ী করা হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে কেন্দ্র। মজুতদারি রুখতে ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিশেষ নির্দেশিকা জারি করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, মাসে ১০ মেট্রিক টনের বেশি চিনি লেনদেনকারী বড় ব্যবসায়ীদের ১৫ দিনের বেশি মজুত রাখার অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ, প্রতি ১৫ দিন অন্তর সমস্ত মজুত চিনি বাজারে ছাড়তে হবে। সরকার নিশ্চিত করতে চায় যে, উৎসবের মরশুমে বাজারে চিনির পর্যাপ্ত জোগান বজায় থাকবে এবং সাধারণ ক্রেতাদের ওপর কোনোভাবেই বাড়তি চাপের সৃষ্টি হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *