স্কুলে মদের আসর, পরিদর্শনে গিয়ে আক্রান্ত সিজেপি!

বার্তা ডেস্কঃ

সরকারি শিক্ষাব্যবস্থার বেহাল দশা উন্মোচন করতে গিয়ে বিজেপিশাসিত দুই রাজ্য মহারাষ্ট্র ও রাজস্থানে তীব্র বাধা এবং হামলার মুখে পড়ল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মহারাষ্ট্রের লাতুরে জেলা পরিষদ পরিচালিত একটি স্কুলে পরিদর্শনে গিয়ে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে চত্বর থেকে মদের বোতল উদ্ধার এবং পরিদর্শনের কথা জানতে পেরে তড়িঘড়ি ‘ভাড়াটে পড়ুয়া’ এনে ক্লাসরুম ভরানোর বিস্ফোরক অভিযোগ তোলেন। এই ঘটনায় তিনি রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুসের পদত্যাগের দাবি জানিয়েছেন। যদিও স্কুল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, একই ভবনে দুটি পৃথক মাধ্যমের স্কুল চলায় ভুল বোঝাবুঝি হয়েছে এবং ভাড়াটে পড়ুয়ার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

অন্যদিকে, রাজস্থানের জয়পুর সংলগ্ন রাম্পুরা-কানওয়ারপুরা গ্রামে বিপজ্জনক ছাদ ভেঙে পড়ায় গোয়ালঘরে শিশুদের ক্লাস নেওয়ার খবর পেয়ে পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয় সিজেপির একটি দল। সিজেপির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কার নেতৃত্বাধীন দলটির ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনায় মারাত্মকভাবে আহত হন প্রতিনিধি দলের সদস্যরা। সমাজমাধ্যমে হামলার ভিডিও ও ছবি পোস্ট করে আশুতোষ রাঙ্কার অভিযোগ, স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে এই হামলা চালিয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সিজেপি প্রতিনিধিরা ভগবান রামের নামে আপত্তিকর মন্তব্য করায় ক্ষুব্ধ জনতা প্রতিক্রিয়া দেখিয়েছে। পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *