ভ্যাপসা গরমে কি মিলবে স্বস্তি? বিকালে আসছে বড় পরিবর্তন!

বার্তা ডেস্কঃ

দক্ষিণবঙ্গ জুড়ে শনিবারও অব্যাহত রয়েছে অস্বস্তিকর ও ভ্যাপসা গরম। সাপ্তাহিক ছুটির দিনেও হাঁসফাঁস অবস্থা থেকে পুরোপুরি নিস্তার মিলছে না সাধারণ মানুষের। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিকেলের দিকে আবহাওয়াতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া ও বীরভূমেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই সাময়িক বৃষ্টির পর আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই জানা গেছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়ায়। পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশ কিছু অংশে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *