সেপ্টেম্বর থেকে বাড়ছে হুন্ডাই গাড়ির দাম, আপনার পকেটে কতটা টান পড়বে?

বার্তা ডেস্কঃ

চলতি বছরে তৃতীয়বারের মতো গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড। আগামী সেপ্টেম্বর মাস থেকেই এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে। জানা গিয়েছে, কাঁচামালের ক্রমবর্ধমান খরচ, অপারেশনাল ব্যয়ের চাপ এবং ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সংস্থার জনপ্রিয় মডেলগুলোর দাম ১ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। ক্রেটা, ভেন্যু, আই২০, অরা-সহ সংস্থার অধিকাংশ গাড়ির দামেই এই প্রভাব পড়বে। মূলত বর্ধিত খরচের বোঝা সামাল দিতে এবং ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে কোরিয়ান গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি।

উল্লেখ্য, ২০২৬ সালে এটিই হুন্ডাইয়ের তৃতীয় মূল্যবৃদ্ধি। এর আগে ১ জানুয়ারি ০.৬ শতাংশ এবং জুন মাসে ১২,৮০০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছিল সংস্থাটি। গ্রাহকদের ওপর এর প্রভাব কমানোর জন্য সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছে কো ম্পা নিটি। উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রতিকূল পরিস্থিতি ও রফতানিতে ২০ শতাংশ ঘাটতির মুখে পড়লেও, নিজেদের বাজারের অবস্থান সুদৃঢ় রাখতে বদ্ধপরিকর হুন্ডাই। বর্তমানে তাদের পোর্টফোলিওতে ৫.৬ লক্ষ টাকা থেকে ৫৫.৭ লক্ষ টাকার বিভিন্ন মডেল বাজারে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *