কার্ড নেই তো কী হয়েছে, হাসপাতালেই মিলবে সরকারি স্বাস্থ্যবিমার সুবিধা!

বার্তা ডেস্কঃ

রাজ্যে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ডের যাচাই প্রক্রিয়া চলমান থাকলেও এখনও বহু মানুষের হাতে কার্ড এসে পৌঁছায়নি। সাধারণ মানুষের এই চরম ভোগান্তি দূর করতে এবং জরুরি চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এনএফএসএ ডেটাবেসে নাম থাকা এবং আয়ুষ্মান ভারতের ই-কেওয়াইসি প্রক্রিয়াধীন ব্যক্তিরা ফিজিক্যাল কার্ড ছাড়াই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নির্বিঘ্নে চিকিৎসা পরিষেবা পাবেন। এমনকি যাঁদের কোনো ধরনের কার্ড নেই, তাঁদেরও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় চিকিৎসার সুযোগ দেওয়ার সুনির্দিষ্ট দিকনির্দেশিকা প্রদান করা হয়েছে।

হাসপাতালগুলিতে রোগীর তথ্য যাচাইয়ের প্রক্রিয়া আরও সহজ করতে টিএমএস পোর্টাল ও এনএইচএ পোর্টাল ব্যবহারের স্পষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। ফলে কোনো রোগীর কার্ড তৈরি না থাকলেও তাঁকে অপেক্ষা করিয়ে রাখা বা চিকিৎসা থেকে বঞ্চিত করার সুযোগ থাকছে না। স্বাস্থ্য দপ্তরের এই সুনির্দিষ্ট নির্দেশিকা বা এসওপির কারণে রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ উভয়েরই দীর্ঘদিনের বিভ্রান্তি দূর হয়েছে এবং চিকিৎসা পরিষেবা আরও গতিশীল হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *