ভ্যাপসা গরমের বিদায়, দক্ষিণবঙ্গে আজ প্রবল বৃষ্টির সতর্কতা!

বার্তা ডেস্কঃ

দক্ষিণবঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনায় যখন তীব্র আদ্রতাজনিত অস্বস্তিতে নাভিশ্বাস উঠছে আমজনতার, ঠিক তখনই আবহাওয়া দফতর জানাল আশার কথা। শক্তি হারানো নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে শনিবার থেকেই ফের ভিজতে চলেছে কলকাতা সহ একাধিক জেলা। আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে উত্তরবঙ্গের কিছু জেলাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাব।

তবে রবি ও সোমবার থেকে পরিস্থিতির বড়সড় বদল ঘটতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। আবহাওয়াবিদদের মতে, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ একধাক্কায় অনেকটা বাড়বে এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সোমবারও এই দুই জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। মঙ্গলবার থেকে অবশ্য বৃষ্টি কমবে। আবহাওয়ার এই টানা খামখেয়ালিপনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *