যাদবপুরে প্রতীক ভাঙচুর, দলের লোক হলেও ছাড় নেই!

বার্তা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের জেরে ঐতিহাসিক এমব্লেম ভাঙচুরের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে দলীয় সতীর্থদের আক্রমণাত্মক সুর থেকে সম্পূর্ণ ফারাক রেখে বিস্ফোরক মন্তব্য করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যাদবপুরের ঐতিহ্য নষ্ট করা হলে এবং প্রতীক অবমাননা করা হলে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, সে অপরাধী যে দলেরই হোক না কেন।

বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক হস্তক্ষেপ এবং বাইরের লোকজনের প্রবেশ নিয়ে কড়া অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ছাত্রভোট বা শিক্ষাঙ্গনকে রাজনৈতিক ময়দান বানানোর পক্ষে নন তিনি। এদিকে, ঘটনার আকস্মিকতায় গভীর দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও। অন্যদিকে, এফআইআর দায়ের করতে কেন দেরি হলো, তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী দীপক বর্মণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *