রাশিয়া সফরে জয়শঙ্কর, লাভরভের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক!

বার্তা ডেস্কঃ

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দুদিনের সফরে রাশিয়া যাচ্ছেন। সেখানে তিনি রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন এবং বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতি বিষয়ক আন্তঃসরকারি কমিশনের বৈঠকে যুগ্মভাবে সভাপতিত্ব করবেন।

আগামী ২৩ ও ২৪ অগাস্ট এই উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফর অনুষ্ঠিত হতে চলেছে। রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মানতুরভের আমন্ত্রণে এই সফর সম্পন্ন হচ্ছে। দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *