রাহুল গান্ধীর ‘খাঁচা ভাঙার’ ডাক, পুণেতে নারী স্বাধীনতা নিয়ে তীব্র বিতর্ক!
বার্তা ডেস্কঃ
মেয়ে, স্ত্রী বা মা নয়, একজন নারী সবার আগে নিজের স্বাধীন সত্তার অধিকারী। পুণেতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তরুণীদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সমাজের বেঁধে দেওয়া চিরাচরিত পারিবারিক পরিচয় এবং প্রত্যাশার খাঁচা ভেঙে নারীদের নিজেদের স্বপ্ন ও ভবিষ্যতের পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার পুণেতে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচির মহিলা-কেন্দ্রিক পর্বে ছাত্রী ও পেশাজীবী মহিলাদের সঙ্গে কথা বলেন রাহুল। তাঁর অভিযোগ, মনুস্মৃতির যুগে নারীদের পুরুষ অভিভাবকের অধীনে রাখার যে ধারণা তৈরি হয়েছিল, তা আজও তাঁদের স্বাধীনতা ও অগ্রগতির অন্তরায়। সমাজ নারীদের পারিবারিক সম্পর্কের কাঠামোর মধ্যে আটকে রাখতে চায়। সেই মানসিকতা ও সামাজিক নিয়ন্ত্রণকে নস্যাৎ করে নারীদের নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি।