বিজ্ঞাপনে চমক আর বাস্তবে বিষ, নামী ব্র্যান্ডের বিরুদ্ধে বড় পদক্ষেপ!

বার্তা ডেস্কঃ

বিজ্ঞাপনে নিরাপত্তার চটকদার ও লোভনীয় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে খাবারে লুকিয়ে থাকা ক্ষতিকারক কেমিক্যালের উপস্থিতি মেলায় নড়েচড়ে বসল কেন্দ্র। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া তথা FSSAI দেশের প্রথম সারির একাধিক নামী বহুজাতিক সংস্থাকে প্রায় দেড়শোটি কড়া নোটিস পাঠিয়েছে। খাদ্য নিয়ন্ত্রক সংস্থার নিয়মিত ও রুটিন পরীক্ষাতেই এই চাঞ্চল্যকর অসঙ্গতি ধরা পড়ে। সংস্থাগুলির বিজ্ঞাপনের দাবি ও বাস্তবের মানের এই ফারাক নিয়ে প্রশ্ন তোলায় ইতিমধ্যেই দেশজুড়ে তীব্র শোরগোল শুরু হয়েছে।

জারি করা নোটিসের তালিকায় নাম রয়েছে পেপসিকো, নেসলে ইন্ডিয়া, রেড বুল এবং কোকা কোলার মতো বিখ্যাত সব ব্র্যান্ডের। পাশাপাশি কেএফসি, ম্যাকডোনাল্ড, পিজ্জা হাট, ডোমিনো’জ ও কোস্টা কফির মতো জনপ্রিয় ফুড চেনগুলিকেও এই গুণগত মান সংক্রান্ত বিষয়ে তলব করা হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ডোমিনো’জের পাঁচটি আউটলেটের লাইসেন্স ইতিমধ্যেই বাতিল করেছে FSSAI। সাধারণ মানুষের খাদ্য সুরক্ষায় এই অনমনীয় পদক্ষেপের জেরে বহু সংস্থাই গত কয়েকদিনে তাদের পণ্যের মান উন্নত করার উদ্যোগ নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *