ধর্ম দেখে অনুদান! মমতাকে একহাত নিলেন শুভেন্দু?

বার্তা ডেস্কঃ

অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগ তীব্র ভাষায় খারিজ করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিগত সরকারের আমলে যেমন নির্দিষ্ট শর্তের ভিত্তিতে প্রকল্পের সুবিধা দেওয়া হতো, বর্তমান সরকারও সেই নিয়মের বাইরে কিছু করছে না। তবে পূর্বের সরকারের বিরুদ্ধে ধর্ম ও দল দেখে অনুদান দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। শুভেন্দুর দাবি, সরকারি এই জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কখনই ধর্ম বা বর্ণ দেখা হবে না। ইতিমধ্যেই রাজ্যের লক্ষাধিক যোগ্য নারী এই প্রকল্পের আর্থিক সহায়তা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার একটি ফেসবুক লাইভের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পালটা জবাব দিয়ে শুভেন্দু অভিযোগ করেন, অতীতে শাসক দল নিজেদের পছন্দমতো নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকেই সুবিধা পাইয়ে দিত। বর্তমান সরকারের স্বচ্ছ নীতি এবং কাজের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, সরকারি সাহায্যের ক্ষেত্রে কোনও রকম বৈষম্যের স্থান নেই। এছাড়া রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক পদক্ষেপ প্রসঙ্গেও তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *