যাদবপুরে কিষেনজির রেড স্যালুট চলবে না, হুঙ্কার শুভেন্দুর!

বার্তা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষ ও বিশিষ্ট শিল্পী নন্দলাল বসুর আঁকা এমব্লেম ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় কড়া অবস্থান স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন, যাদবপুরে কিষেনজির নামে কোনো ‘রেড স্যালুট’ বরদাস্ত করা হবে না। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সমস্ত নথি রয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর্টস হস্টেলের কিছু বিতর্কিত ভিডিও ইতিমধ্যেই কার্যালয়ে এসে পৌঁছানোর পর তা যাচাইয়ের জন্য উপাচার্যের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

দেশপ্রেম ও জাতীয়তাবাদকে সবার উপরে স্থান দিয়ে আগামী ২৮ আগস্ট রাখির দিনটিকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে পালনের ঘোষণা করা হয়েছে। এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গ জুড়ে চার হাজারেরও বেশি অনুষ্ঠান আয়োজিত হবে এবং যাদবপুরের অন্দরেও সম্পূর্ণ বন্দেমাতরম গাওয়া হবে। রাষ্ট্রবাদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিশ্চিত করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *