৯৫ কোটির মাথার দাম, ট্রাম্পপুত্রকে খুনের সরাসরি হুমকি!

বার্তা ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার ছক কষে চাঞ্চল্যকর ভিডিও সম্প্রচার করেছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন। ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর অনুমোদিত এই ভিডিওটিতে ব্যারনের মাথার দাম ১ কোটি মার্কিন ডলার বা প্রায় ৯৫ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। শুধু তা-ই নয়, মার্কিন সিক্রেট সার্ভিসের কঠোর নজরদারি ফাঁকি দিয়ে কীভাবে তাঁকে হত্যা করা সম্ভব, তার কাল্পনিক চিত্র তুলে ধরে দাবি করা হয়েছে যে, এক্সবক্স কনসোল ও ডিসকর্ড অ্যাকাউন্টের মাধ্যমে ব্যারনের প্রতি মুহূর্তের ওপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে।

এর আগে মেলানিয়া ট্রাম্পকে নিশানা করে এমনই এক বিতর্কিত ভিডিও প্রকাশ করেছিল তেহরান। বর্তমান বৈশ্বিক রাজনীতিতে দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের চরম অবনতি এবং মার্কিন নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে এই প্রকাশ্য প্রাণনাশের হুমকি আন্তর্জাতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে কঠোর নিরাপত্তার অংশ হিসেবে ব্যারন এবং ট্রাম্প পরিবারের প্রতিটি সদস্য মার্কিন সিক্রেট সার্ভিসের নিবিড় ও কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *