ঝড়-বৃষ্টির কবলে কলকাতা, আজ কি আবহাওয়া বদলাবে?

বার্তা ডেস্কঃ দক্ষিণে ঝোড়ো হাওয়ার দাপট, উত্তরে ভারী বৃষ্টি: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

বঙ্গোপসাগর সংলগ্ন উপকূল থেকে নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে আপাতত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা কমেছে। তবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি এক-দুই দফা বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৮.২ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে; আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সতর্কতা জারি করেছে IMD।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *