মাত্র ১ টাকাতেই ফসলের বীমা! মোবাইল থেকে আবেদন করবেন কীভাবে?
August 27, 2026
বার্তা ডেস্কঃ
বন্যা, অতিবৃষ্টি কিংবা শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে কৃষকদের আর সরকারি দফতরে লাইন দিয়ে ফর্ম জমা দিতে হবে না। এখন থেকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মাত্র ১ টাকা খরচ করেই স্মার্টফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার (PMFBY) আবেদন করা সম্ভব। এর ফলে কৃষকদের সময় বাঁচার পাশাপাশি হয়রানিও অনেকাংশে কমবে।
আবেদন করতে প্রথমে অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোর থেকে ‘Crop Insurance’ অ্যাপটি ডাউনলোড করে মোবাইল নম্বর ও ওটিপির মাধ্যমে লগইন করতে হবে। এরপর ব্যক্তিগত পরিচয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির অবস্থান সংক্রান্ত সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। সবশেষে ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মাত্র ১ টাকা প্রিমিয়াম জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সঙ্গে সঙ্গেই একটি ডিজিটাল পিডিএফ রসিদ পাওয়া যাবে।