হোটেল চেক-ইনে আধার কার্ডের দিন শেষ! বড় বদল আনল UIDAI

বার্তা ডেস্কঃ

ছুটি কাটাতে গিয়ে হোটেলে উঠলেই পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার দিন এবার শেষ হতে চলেছে। অতিথিদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে কাগজের কপির বদলে ডিজিটাল পদ্ধতি চালুর বড় পদক্ষেপ করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা UIDAI। নতুন এই ব্যবস্থায় কিউআর কোড স্ক্যান, ওটিপি বা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। ফলে রিসেপশনে দীর্ঘক্ষণ অপেক্ষার ঝামেলা যেমন কমবে, তেমনই কাগজ হারিয়ে যাওয়ার বা তথ্য ফাঁসের ঝুঁকিও অনেকাংশেই হ্রাস পাবে।

তবে এই পরিবর্তন রাতারাতি দেশের সমস্ত হোটেলে কার্যকর হচ্ছে না। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের অর্ধেকেরও বেশি হোটেল ও রেস্তোরাঁয় এই ডিজিটাল পরিচয় যাচাই ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্তমানে কিছু প্রতিষ্ঠানে এটি ব্যবহৃত হলেও, সামগ্রিক পরিকাঠামো এবং অতিথিদের সম্মতি নিশ্চিত করেই দেশজুড়ে এই নিয়ম পুরোপুরি বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *