সামনের দাঁতে ফাঁক থাকা কি সত্যিই ভাগ্যের লক্ষণ?
বার্তা ডেস্কঃ
আমাদের আশপাশের অনেকেরই উপরের পাটির সামনের দুটি দাঁতের মাঝে সামান্য ফাঁক দেখা যায়। হাসলে যা বেশ স্পষ্ট হয়ে ওঠে। সৌন্দর্যবোধের দিক থেকে অনেকেই একে শারীরিক ত্রুটি বা খুঁত বলে মনে করেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ডায়াস্টেমা’ (Diastema)। তবে জ্যোতিষশাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সামুদ্রিক শাস্ত্র বা সমুদ্র শাস্ত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলছে।
সমুদ্র শাস্ত্র অনুযায়ী, দাঁতের মাঝে ফাঁক থাকা কোনো শারীরিক ত্রুটি নয়, বরং এটি অত্যন্ত শুভ ও সৌভাগ্যের লক্ষণ! আমাদের শরীরের বিভিন্ন অংশের গঠন যেমন ব্যক্তিত্ব ও ভবিষ্যতের আভাস দেয়, তেমনই দাঁতের এই ফাঁকও উজ্জ্বল ভবিষ্যতের বার্তা বহন করে।
১. ঈশ্বরের বিশেষ আশীর্বাদ ও মনের জোর যাঁদের সামনের দাঁতের মাঝে ফাঁক থাকে, জীবনের প্রতিটি পদক্ষেপে তাঁদের ওপর ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি থাকে। যেকোনো কঠিন পরিস্থিতি বা সংকট থেকে বের হওয়ার এক অদম্য ক্ষমতা থাকে তাঁদের মধ্যে। এরা খুব সহজেই ভয় পান না এবং যেকোনো প্রতিকূলতায় হাল না ছেড়ে লড়াই করে যান।
২. দেবগুরু বৃহস্পতি ও শুক্রের শুভ প্রভাব জ্যোতিষশাস্ত্র মতে, দাঁতের মাঝে ফাঁক থাকলে শরীরে ইতিবাচক শক্তির প্রবাহ সঠিক থাকে। এই ধরনের ব্যক্তিদের ওপর ভাগ্য ও সৌন্দর্যের কারক গ্রহ শুক্র এবং জ্ঞান ও সমৃদ্ধির কারক গ্রহ বৃহস্পতির সরাসরি শুভ প্রভাব পড়ে। ফলে এরা জ্ঞান, শিল্পকলা, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং উন্নতি লাভ করেন সহজেই।
৩. অর্থনৈতিক দিক থেকে দারুণ ভাগ্য আর্থিক সমস্যায় এদের খুব একটা পড়তে হয় না। এরা বুদ্ধি দিয়ে চিন্তাভাবনা করে সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারেন এবং সেখান থেকে ভালো মুনাফা অর্জন করেন। নিজের পরিশ্রমে অর্থ উপার্জনের পাশাপাশি উত্তরাধিকার সূত্রেও সম্পদ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকে এদের।
৪. সৃজনশীল ও ছকভাঙা চিন্তাভাবনা এদের ভাবনাচিন্তা প্রথাগত নিয়মের বাইরে। এরা অত্যন্ত খোলা মনের, সৃজনশীল ও প্রাণবন্ত মানুষ হন। যেকোনো কাজ নতুনভাবে এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে করতে এরা ভালোবাসেন। পাশাপাশি, কথার জাদুতে ও সুব্যবহারে অন্যের মন জয় করতে এরা সিদ্ধহস্ত।
৫. কঠোর পরিশ্রমের পর নিশ্চিত সাফল্য জীবনের শুরুর দিকে হয়তো কিছুটা লড়াই বা স্ট্রাগল করতে হতে পারে, তবে শেষ পর্যন্ত সাফল্য এদের দরজায় কড়া নাড়বেই। কঠোর পরিশ্রমের জোরে এরা সমাজে নিজেদের এক আলাদা ও সম্মানজনক পরিচিতি তৈরি করতে সক্ষম হন।
তাই, সামনের দাঁতে ফাঁক থাকলে আর মন খারাপ নয়—মনে রাখবেন, এটি আপনার জীবনে ঈশ্বরের দেওয়া এক বিশেষ সৌভাগ্যের উপহার!