দিল্লি এইমসে চিকিৎসাধীন বিমান বসু, কবে ফিরছেন কলকাতায়?

বার্তা ডেস্কঃ

দলের বিশেষ কাজে শুক্রবার কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে বিমানে অসুস্থ বোধ করেন অশীতিপর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দিল্লি বিমানবন্দরে পৌঁছে সিপিএমের কেন্দ্রীয় কার্যালয় একে গোপালন ভবনে গেলে চিকিৎসকরা তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম দেখতে পান। চিকিৎসকের পরামর্শে তাঁকে দ্রুত দিল্লির এইমসে ভর্তি করা হয় এবং পেসমেকার বসানো হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আর হাসপাতালে থাকতে নারাজ ৮৭ বছর বয়সি এই প্রবীণ নেতা। তিনি দ্রুত কলকাতায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে প্রবীণ বয়সের কথা মাথায় রেখে চিকিৎসকরা এখনই তাঁকে ছুটি দিতে রাজি হননি। আরও অন্তত দুই দিন তাঁকে কঠোর নজরদারিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটি মিললেও বিমানে সফর না করে দিল্লিতেই কিছু দিন বিশ্রামে থাকার সম্ভাবনা রয়েছে তাঁর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *