পকেটে থাকা অব্যবহৃত ক্রেডিট কার্ড ডেকে আনছে না তো বিপদ? এখনই জেনে নিন আরবিআই-এর নতুন নিয়ম!

বার্তা ডেস্কঃ

বর্তমানে অনেকের কাছেই একাধিক ক্রেডিট কার্ড থাকে। লোভনীয় অফারে কার্ড নেওয়ার পর দীর্ঘ সময় তা ব্যবহার না করলে বা অ্যাক্টিভেট না রাখলে বড়সড় প্রভাব পড়তে পারে আপনার আর্থিক রেকর্ডে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নিয়ম অনুযায়ী, কার্ড ইস্যু হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহক সক্রিয়করণের অনুমোদন না দিলে কার্ড প্রদানকারী সংস্থা তা নিষ্ক্রিয় করতে বাধ্য। তবে কার্ড অ্যাক্টিভেট করার পরও যদি তা দীর্ঘদিন অব্যবহৃত থাকে, তবে তা সক্রিয় অ্যাকাউন্ট হিসেবে গণ্য হয় এবং বার্ষিক বা রিনিউয়াল ফি কাটা হতে পারে।

দীর্ঘদিন লেনদেন না হলে ব্যাংকগুলি সাধারণত পূর্ব নোটিশ দিয়ে কার্ড বন্ধ করে দেয়। অব্যবহৃত কার্ড বন্ধ হলে আপনার মোট ক্রেডিট লিমিট এবং সিআইবিআইএল (CIBIL) স্কোরের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে পুরোনো ক্রেডিট লাইন বন্ধ হলে তা ক্রেডিট হিস্ট্রির মেয়াদেও প্রভাব ফেলে। তাই অপ্রয়োজনীয় বা উচ্চ ফিযুক্ত কার্ড থাকলে তা ব্যাঙ্কের সাথে কথা বলে নিয়ম মেনে বন্ধ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *