দুধ গরম বিতর্কে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য, ফুটপাথ দখল কি এখন ফ্যাশন?

বার্তা ডেস্কঃ

রাস্তার ধারে ফুটপাথবাসীর দুধ গরম করা নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রার ভর্ৎসনা এবং পরবর্তীতে বিতর্কের জল গড়ায় বহুদূর। মুখ্যমন্ত্রী ওই পরিবারকে আশ্রয়ের নির্দেশ দিলেও থামছে না আলোচনা। এবার পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মন্তব্য করেন, ফুটপাথ দখল করা বাংলার ফ্যাশনে পরিণত হয়েছে এবং রাজনৈতিক নেতারা নিজেদের ফায়দার জন্যই এতদিন তা দখলমুক্ত করেননি। যানবাহন ও মানুষের চলাচল বাড়ায় রাস্তা ছোট হয়ে যাওয়ায় সকলেরই মারাত্মক অসুবিধা হচ্ছে।

দিলীপ ঘোষ আরও স্পষ্ট করেন যে, শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে ফুটপাথ দখলমুক্ত করার এই প্রক্রিয়া চালাতেই হবে। পার্ক স্ট্রিটে ফুটপাথে বাচ্চার দুধ গরম করা নিয়ে বিতর্কের পর মুখ্যমন্ত্রী পরিবারটিকে পুনর্বাসনের আশ্বাস দেন। মন্ত্রীর এই নতুন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে তরজা শুরু হলেও প্রশাসন ফুটপাথ উদ্ধারে অনড় রয়েছে। সাধারণ মানুষও পরিস্থিতি বুঝে প্রশাসনকে সহযোগিতা করছেন বলে জানান তিনি। শহরজুড়ে এই অভিযান আগামী দিনেও আরও কঠোরভাবে পরিচালিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *