এক্সপ্রেসের খরচে এসি ভ্রমণ! আসছে আম জনতার বন্দে ভারত!

বার্তা ডেস্কঃ এক্সপ্রেসের খরচে এসি-তে চড়ার সুযোগ! আসছে আম জনতার বন্দে ভারত!

সাধারণ মানুষের সাশ্রয়ী দূরপাল্লার ভ্রমণের অভিজ্ঞতা বদলাতে এবার শীতাতপ নিয়ন্ত্রিত কোচের সুবিধা নিয়ে আসছে অমৃত ভারত এক্সপ্রেস। রেলওয়ে অমৃত ভারত ৩.০ প্রকল্পের আওতায় এসি ১-টায়ার, ২-টায়ার এবং ৩-টায়ার যুক্ত করার পরিকল্পনা করেছে। এই নতুন পরিবর্তনের জন্য ইতিমধ্যে ১৪টি রেক-এর অর্ডার দেওয়া হয়েছে, যা চলতি অর্থবর্ষেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে প্রচলিত নন-এসি ভ্রমণের পাশাপাশি সাধারণ যাত্রীরা কম খরচে প্রিমিয়াম এসি ভ্রমণের দারুণ সুযোগ পাবেন।

২০২৩ সালে চালু হওয়া এই ট্রেনটি তার দুই প্রান্তের লোকোমোটিভ বা পুশ-পুল প্রযুক্তির জন্য জনপ্রিয়, যা সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। বর্তমান স্লিপার ক্লাসে শতভাগ যাত্রী উপস্থিতি থাকার কারণে রেলওয়ে এই আধুনিক সংস্করণ আনছে। ফোল্ডেবল স্ন্যাক টেবিল, ইউএসবি চার্জিং পোর্ট এবং উন্নত এয়ার-স্প্রিং সাসপেনশনের মতো অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকায় দূরপাল্লার যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও নিরাপদ হয়ে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *