সোশাল মিডিয়ার রিপোর্ট কার্ডে সেরা শাহ, কার পারফরম্যান্স তলানিতে?

বার্তা ডেস্কঃ

যন্তরমন্তরে জেন জি আন্দোলনের সময় সামাজিক মাধ্যমে শাসক শিবিরের পিছিয়ে পড়ার ধাক্কা সামলাতে নড়েচড়ে বসে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রীদের সোশাল মিডিয়া কার্যকলাপ নিয়ে সম্প্রতি একটি বিশদ রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়েছে। এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মে মন্ত্রীদের দৈনিক পোস্ট, এনগেজমেন্ট এবং ফলোয়ার বৃদ্ধির হার খতিয়ে দেখা হয়েছে। মূল্যায়ন বলছে, ২৯ জন মন্ত্রীর মধ্যে ২৮ জনেরই পারফরম্যান্স উন্নত হয়েছে এবং ৯৮ শতাংশ মন্ত্রীর এনগেজমেন্ট উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সমস্ত সূচকে বরাবরের মতো প্রথম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই।

মন্ত্রীদের মধ্যে সেরা পারফরম্যান্সের তালিকায় শীর্ষে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাঁর একমাসে ফলোয়ার বেড়েছে সাড়ে আট লক্ষেরও বেশি। এছাড়া বিদেশমন্ত্রী এস জয়শংকর ও বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলরা দারুণ ফল করেছেন। তবে চমকপ্রদভাবে ইথানল বিতর্কের জেরে একমাত্র নীতীন গড়করির ফলোয়ার সংখ্যা কমেছে। পাশাপাশি মনোহরলাল খাট্টার ও ভুপেন্দ্র যাদবের মতো হেভিওয়েট মন্ত্রীরা খারাপ পারফর্মারদের তালিকায় স্থান পাওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *