সন্দেশখালিতে পুকুর খুঁড়তেই মিলল বিপুল অস্ত্র, গ্রেপ্তার তৃণমূল নেতা!

বার্তা ডেস্কঃ

সন্দেশখালি: ফের উত্তপ্ত সন্দেশখালি। তৃণমূল নেতার পুকুর ছেঁচে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার করল বসিরহাট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সন্দেশখালির কোড়াকাটি এলাকায়। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা সমীর সর্দারকে, যিনি এলাকাতে বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলাই ঘোষের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ওই এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সমীর সর্দারের নিজস্ব পুকুরের জলের তলদেশ থেকে উদ্ধার হয় মোট ৩টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৪০ রাউন্ড তাজা গুলি। ঘটনার পরপরই সমীরকে গ্রেপ্তার করে হেফাজতে নেয় পুলিশ।

এলাকায় বড়সড় কোনো নাশকতামূলক পরিকল্পনা কিংবা সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে এই মারণাস্ত্র মজুত করা হয়েছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে এই অস্ত্র পাচারচক্রের পেছনে কার হাত রয়েছে এবং শেখ শাহজাহান বাহিনীর কোনো নতুন ষড়যন্ত ছিল কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *