পুজোর আগে ত্বকে জাদুকরী উজ্জ্বলতা! হলুদের এই ৩টি টোটকা মিস করবেন না যেন!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজো মানেই সাজসোজের পূর্ণ প্রস্তুতি। কেমিক্যালযুক্ত প্রসাধনীর ভিড়ে প্রাচীন ভেষজ উপাদান হলুদের কদর আজও অনন্য। ত্বকের মৃত কোষ দূর করে প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরাতে এর জুড়ি মেলা ভার। ঘরোয়া উপায়ে রূপচর্চায় হলুদ ব্যবহারের নানা পদ্ধতি রয়েছে। মুখের জেদী দাগ ছোপ দূর করতে মধুর সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে লাগাতে পারেন। এ ছাড়া গোলাপজল বা দইয়ের সঙ্গে হলুদ মিশিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক ক্লিনজার ও বডি মাস্ক, যা দেহের ত্বকের ময়লা দূর করতেও দারুণ কার্যকরী।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে ‘রোস্টেড হলুদ’ বা শুকনো খোলায় ভাজা হলুদের গুঁড়োর অভিনব ব্যবহার। এই ফেসপ্যাক তৈরি করতে সামান্য হলুদ গুঁড়ো কড়াইতে হালকা ভেজে নিয়ে তাতে মধু ও গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। মুখ পরিষ্কার করে এই প্যাকটি পনেরো মিনিট লাগিয়ে রাখার পর ধুয়ে ফেললে ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল। তবে একদিনেই অলৌকিক ফল পাওয়ার আশা না করে, পুজোর আগেই কাঙ্ক্ষিত গ্লো পেতে আজ থেকেই শুরু করুন এই ভেষজ রূপচর্চা।