বাতাস থেকেই মিলছে জল! পাহাড়ের তৃষ্ণা মেটাচ্ছে এক নতুন প্রযুক্তি

বার্তা ডেস্কঃ

পাহাড় বা দূরবর্তী এলাকায় ঘুরতে গিয়ে জলর সংকট অত্যন্ত পরিচিত একটি দৃশ্য। শীতকালে তীব্র ঠান্ডায় যখন ঝর্ণা বা নদীর জল জমে বরফ হয়ে যায়, তখন সুপেয় জলর ঘাটতি আরও ভয়াবহ রূপ নেয়। এই সমস্যার এক অভূতপূর্ব বৈজ্ঞানিক সমাধান নিয়ে এসেছে Atmospheric Water Generator (AWG) বা বাতাস থেকে জল তৈরির প্রযুক্তি।

কীভাবে বাতাস থেকে তৈরি হয় জল? পদ্ধতিটি অনেকটা প্রাকৃতিক শিশির জমার মতোই সহজ। প্রথমে যন্ত্রটি বাহিরের বাতাস টেনে নিয়ে ফিল্টারের মাধ্যমে ধূলিকণা মুক্ত করে। এরপর বাতাসটিকে ঠান্ডা করে তার শিশিরাঙ্কে (Dew Point) নিয়ে আসা হয়—ঠিক যেমন ঠান্ডা জলর গ্লাসের গায়ে জলর ফোঁটা জমে। এভাবে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলতে পরিণত হলে তা UV এবং মিনারেল ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ করা হয়, যা ১০০% জীবাণুমুক্ত ও পানযোগ্য। প্রতি লিটার জল তৈরিতে খরচ মাত্র ৩.৫ টাকা, আর সৌরশক্তি ব্যবহার করলে তা নেমে আসে দেড় (১.৫) টাকায়।

কোথায় ব্যবহার হচ্ছে এই প্রযুক্তি? বর্তমানে লাদাখ ও সিয়াচেনের মতো অত্যন্ত দুর্গম ও প্রতিকূল পাহাড়ি এলাকায় ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। হাওড়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ‘Akvo’ এই ধরণের মেশিন তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে, যা দৈনিক ৫০ লিটার থেকে শুরু করে ১ লাখ লিটার পর্যন্ত জল উৎপাদনে সক্ষম।

বাতাসে আর্দ্রতা যত বেশি থাকে, এই প্রযুক্তির কার্যক্ষমতা তত বাড়ে। বিশেষ করে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ৮০% আর্দ্রতায় এটি সবচেয়ে কার্যকরভাবে কাজ করে। ৫-ধাপের বিশেষ ফিল্টারিং ব্যবস্থার কারণে এই জল সাধারণ RO জলর চেয়েও বেশি বিশুদ্ধ ও নিরাপদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *