৫ ঘণ্টা ম্যারাথন জেরা শেষে বিজেপিকে চরম চ্যালেঞ্জ অভিষেকের!
বার্তা ডেস্কঃ
September 2, 202610:33 am
ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের বিলবোর্ড খোলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মঙ্গলবার কলকাতার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলা ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরিয়ে তিনি পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন। অভিষেক দাবি করেন, এই ধরনের অতিসক্রিয়তা যদি সঠিক সময়ে দেখানো হতো, তবে বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বড় ধরনের অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হতো।
থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে সরাসরি আক্রমণ করেন অভিষেক। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বিরোধীরা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এই সমস্ত পন্থা অবলম্বন করছে এবং তাদের যা ক্ষমতা আছে তা যেন পুরোপুরি প্রয়োগ করে। পাশাপাশি, ক্যামাক স্ট্রিটের ঘটনায় তৃণমূল কর্মীদের পুলিশি হেনস্তার তীব্র নিন্দা করে তিনি জানান, সেদিন কোনো আইনবহির্ভূত ঘটনা ঘটেনি, বরং দলের কর্মীদের অন্যায়ভাবে ও জোরপূর্বক হেনস্তা করা হয়েছে।