সিন্ধু চুক্তি নিয়ে হেগের রায় কেন মানল না ভারত?

বার্তা ডেস্কঃ

নেদারল্যান্ডসের দ্য হেগের পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশনের সিন্ধু জলচুক্তি সংক্রান্ত রায় সরাসরি প্রত্যাখ্যান করল ভারত। বিদেশ মন্ত্রক এক কড়া বিবৃতিতে জানিয়েছে, ১৯৬০ সালের চুক্তির শর্ত লঙ্ঘন করে বিশ্বব্যাংক অবৈধভাবে এই ট্রাইব্যুনাল গঠন করেছে। ভারতের সার্বভৌম সিদ্ধান্ত বা জম্মু-কাশ্মীরের জলবিদ্যুৎ প্রকল্পের ওপর এই তথাকথিত আদালতের হস্তক্ষেপ করার কোনো আইনি এক্তিয়ার নেই। তাই এই রায় সম্পূর্ণ বেআইনি ও প্রভাবহীন।

নয়াদিল্লি সাফ জানিয়েছে, সীমান্তপারের সন্ত্রাসবাদে পাকিস্তানের লাগাতার মদতের জেরে ভারত যে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল, তা যথারীতি বহাল থাকবে। ট্রাইব্যুনালের কোনো পদক্ষেপকেই ভারত কখনোই স্বীকৃতি দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। আন্তর্জাতিক কোনো চাপ বা সংস্থার হস্তক্ষেপে জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো আপস করা হবে না, সোমবারের এই পদক্ষেপে তা আবারও স্পষ্ট করে দিল কেন্দ্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *