প্রাণনাশের হুমকি! চিঠি পেতেই নড়েচড়ে বসল কেন্দ্র

বার্তা ডেস্কঃ

তফসিলি জাতি ও উপজাতির সংরক্ষণের পক্ষে লাগাতার জোরালো সওয়াল করার জেরে এবার চরম বিপদের মুখে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। তাঁর সরকারি দপ্তরে আসা একটি বেনামি চিঠিতে তাঁকে নৃশংসভাবে খুনের হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে দুটি ফোন নম্বর উল্লেখ করে জানানো হয়েছে, জঙ্গিরা তাঁকে শীঘ্রই শেষ করে দেবে। এই চাঞ্চল্যকর ঘটনার পরই মন্ত্রীর দপ্তর থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যেই চিঠিটি স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিহার সরকারের কাছে পাঠিয়ে অবিলম্বে অতিরিক্ত নিরাপত্তার দাবি তোলা হয়েছে।

সংরক্ষণ নীতি নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভারই আরেক সদস্য জিতন রাম মাঝির সঙ্গে প্রকাশ্য সংঘাতে জড়িয়ে পড়েছিলেন চিরাগ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সংরক্ষণ কোনো দয়া নয়, বরং পিছিয়ে পড়া মানুষের সাংবিধানিক অধিকার। এই মতাদর্শের পরই এমন প্রাণনাশের হুমকি আসায় রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। যদিও বর্তমানে তিনি দেশজুড়ে জেড ক্যাটেগরির নিরাপত্তা পান এবং তাঁর সঙ্গে চারজন সশস্ত্র জওয়ান থাকেন, তবুও এই ঘটনার পর তাঁর নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জোরালো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *