কপাল খুলল ৪ রাশির, আজ থেকেই উপচে পড়বে সুখ ও ধনসম্পদ!
বার্তা ডেস্কঃ
জ্যোতিষশাস্ত্রে শুক্রগ্রহকে আরাম, প্রেম, সৌন্দর্য এবং আর্থিক সমৃদ্ধির কারক হিসেবে বিবেচনা করা হয়। আজ কন্যা রাশি ছেড়ে নিজ রাশি তুলাতে প্রবেশ করেছে শুক্র। প্রায় চৌষট্টি দিন এই রাশিতে অবস্থান করে মালব্য রাজযোগ সৃষ্টি করবে এই গ্রহ। এর প্রভাবে মেষ, সিংহ, কন্যা এবং ধনু—এই চার রাশির জাতক-জাতিকাদের জীবনে দারুণ পরিবর্তন আসবে। এই গোচরের ফলে উল্লেখিত রাশিগুলির আর্থিক অবস্থার যেমন উন্নতি হবে, তেমনই কর্মক্ষেত্রেও মিলবে বড় সাফল্য।
তুলা রাশিতে শুক্রের এই শক্তিশালী অবস্থানের কারণে উক্ত চার রাশির জাতকদের দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি সফলভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন বিনিয়োগ বা অংশীদারিত্বে মিলবে দ্বিগুণ লাভ। এছাড়া চাকরিজীবীদের পদোন্নতি এবং বেকারদের নতুন চাকরি পাওয়ার পথ প্রশস্ত হবে। জীবনসঙ্গীর সঙ্গে মধুর সময় কাটানোর পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুখ ও স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। তবে এই সময়ে স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।