১৬ বছরের সংসার এখন শ্মশান, পরকীয়ার বলি স্বামী!

বার্তা ডেস্কঃ

উত্তরপ্রদেশের বুলন্দশহরে পরকীয়া সম্পর্কের জের ধরে ঘটেছে এক নৃশংস হত্যাকাঞ্ছ। ১৬ বছরের সংসার ভেঙে পরকীয়ায় জড়িয়ে পড়া স্ত্রী প্রীতি, তাঁর স্বামী কৃষ্ণ কুমারকে (পেশায় কৃষক) গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত গৃহবধূকে পুলিশ গ্রেপ্তার করেছে।

তদন্ত ও পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে ফোনে দীর্ঘ সময় ধরে এক ব্যক্তির সঙ্গে কথা বলতেন প্রীতি। তা নিয়ে স্বামী কৃষ্ণ কুমারের সন্দেহ হয় এবং একপর্যায়ে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। কৃষ্ণ বারবার এই সম্পর্ক থেকে সরে আসার জন্য স্ত্রীকে চাপ দিলে দুজনের মধ্যে তীব্র অশান্তি শুরু হয়। এরপরই স্বামীকে চিরতরে সরিয়ে দেওয়ার ভয়ংকর ছক আঁকেন প্রীতি।

গত সোমবার রাতে পরিকল্পনা অনুযায়ী স্বামীকে মদের জন্য টাকা দেন প্রীতি। গভীর রাতে অত্যন্ত মদ্যপ অবস্থায় বাড়ি ফিরলে সেই সুযোগে কৃষ্ণকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করেন তিনি। পাশের ঘর থেকে ধস্তাধস্তির শব্দ শুনে কৃষ্তের মা ঘটনাস্থলে এসে পুত্রবধূকে হাতেনাতে ধরে ফেলেন।

স্বজনদের অভিযোগ, কেবল পরকীয়াই নয়, এই হত্যাকাণ্ডের পেছনে ছিল জমি বিক্রির বড় অঙ্কের টাকা হাতিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা। ইতিপূর্বে কৃষ্ণের কিছু জমি বিক্রিও করা হয়েছিল, যা নিয়ে পরিবারে বিবাদ আরও চরমে ওঠে। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *