২৯০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি, কলকাতার ১১ জায়গায় ইডির মেগা রেড!

বার্তা ডেস্কঃ

ঝাড়খণ্ডে বিদ্যুৎকেন্দ্র তৈরির নামে ব্যাঙ্ক থেকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে কাঁপল তিলোত্তমা। বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কলকাতার ১১টি ভিন্ন স্থানে একযোগে বিরাট তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে জানা গেছে, প্রকল্পের নামে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হলেও, সেই টাকা অন্য সংস্থায় স্থানান্তরিত করার পাশাপাশি অভিযুক্তরা তা নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন।

পরবর্তীতে পাওনা টাকা ফেরতের জন্য ব্যাঙ্কের তরফে চাপ দেওয়া হলে সংশ্লিষ্ট সংস্থাটি চালাকি করে এনসিএলটি-র দ্বারস্থ হয়। সেখান থেকে মাত্র ৭ কোটি টাকা আদায় করা সম্ভব হওয়ায় পাওনাদারদের বিপুল অঙ্কের আর্থিক লোকসানের মুখে পড়তে হয়েছে। গোটা প্রক্রিয়ায় মোটা টাকার অবৈধ আর্থিক লেনদেনের গন্ধ পেয়েই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে ময়দানে নামে ইডি। এই মেগা অভিযানের অংশ হিসেবেই সংস্থার দুই শীর্ষ আধিকারিক ও একাধিক পরিচালকের বাড়ি এবং অফিসে একযোগে হানা দেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *