মহিলাদের দেখে বাস না থামলে কড়া ব্যবস্থা, জানুন হেল্পলাইন নম্বর!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হওয়ার পর থেকেই বেশ কিছু অভিযোগ সামনে আসছে। দেখা যাচ্ছে, ভাড়া পাওয়া যাবে না বলে অনেক সরকারি বাস নির্দিষ্ট স্টপেজে দাঁড়াচ্ছে না। বিশেষত, স্টপেজে বেশি মহিলা যাত্রী দেখলে বাস না থামিয়েই চলে যাওয়ার অভিযোগ উঠছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়ছেন মহিলারা।

এই সমস্যার সমাধানে কড়া পদক্ষেপ করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরিবহণ দফতরের তরফ থেকে বিশেষ কন্ট্রোল রুম ও একাধিক টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। স্টেট ট্রান্সপোর্ট ইউনিটের অপারেশনাল সময়জুড়ে এই পরিষেবা চালু থাকবে। হেল্পলাইনে অভিযোগ জানালে দ্রুত তার সমাধান করা হবে এবং নিয়ম অমান্যকারী বাস চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ জানানোর হেল্পলাইন নম্বরগুলি হল:

  • দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (SBSTC): ৭৬৯৯৯৯৩৯৩০
  • কলকাতা ট্রাম কো ম্পা নি (CTC): ৮৬৯৭৭৩৩৩৯১ / ৮৬৯৭৭৩৩৩৯২
  • কলকাতা সারফেস পরিবহন নিগম (CSTC): ০৩৩-২২৩৬০৪৬১ / ০৩৩-২২৩৬০৪৬৩
  • পশ্চিমবঙ্গ সারফেস পরিবহন নিগম (WBSTC): ৯৪৩২৫৯৭০৯৮

বকেয়া কর আদায় ও বেআইনি টোটো বাতিলের পরিকল্পনা

বাসের সমস্যার পাশাপাশি পরিবহণ ব্যবস্থার উন্নতিতে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী। রাজ্যে প্রায় ৩ লক্ষ ৬২ হাজার ৬২২টি গাড়ির কর বকেয়া রয়েছে, যার মোট পরিমাণ প্রায় ১,৫৮৯ কোটি টাকা। এই বকেয়া রাজস্ব আদায়ে বিশেষ অভিযান শুরু করতে চলেছে সরকার।

পাশাপাশি, পথ দুর্ঘটনা রুখতে বেআইনি টোটো তুলে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ, বহু ক্ষেত্রে নাবালকরা টোটো চালাচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক। তাই বেআইনি টোটো সরিয়ে নির্দিষ্ট নিয়মে ই-রিকশা (E-Rickshaw) চালানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *