কন্যা রাশিতে বুধের প্রবেশে ভাগ্য খুলবে ৫ রাশির, চাকরি ও ব্যবসায় মিলবে অভাবনীয় সাফল্য!
বার্তা ডেস্কঃ
September 5, 202611:34 am
জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজকুমার বুধ আগামী ৭ সেপ্টেম্বর নিজ রাশি কন্যাতে প্রবেশ করতে চলেছেন। কন্যা রাশিতে বুধ উচ্চস্থ হওয়ায় এই গোচরের বিশেষ তাৎপর্য রয়েছে, যা প্রায় ১৯ দিন ধরে প্রভাব বিস্তার করবে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী এই গ্রহের অবস্থানে বিশেষভাবে উপকৃত হতে চলেছেন মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মীন রাশির জাতক-জাতিকারা। কর্মজীবন থেকে পারিবারিক জীবন—সর্বত্রই এক ইতিবাচক পরিবর্তনের জোয়ার আসবে।
এই বিশেষ গোচরের প্রভাবে উল্লেখিত রাশিগুলির আটকে থাকা কাজ যেমন গতি পাবে, তেমনই নতুন চাকরি বা ব্যবসায় বড় লাভের মুখ দেখতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাড়ি কিংবা গাড়ি ক্রয়ের বহুদিনের সুপ্ত বাসনা পূরণ হওয়ার পাশাপাশি আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাওয়ারও প্রবল যোগ রয়েছে। জীবনসঙ্গী ও পরিবারের সদস্যদের অবিচল সহযোগিতায় প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠবেন এই পাঁচ রাশির জাতকরা।