অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাননি? এখনই ফোন করে জানান আপনার অভিযোগ!

বার্তা ডেস্কঃ

অন্নপূর্ণা যোজনার আবেদন করা সত্ত্বেও বহু আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ৩,০০০ টাকা পৌঁছায়নি। সেপ্টেম্বর থেকে চতুর্থ কিস্তির টাকা দেওয়া শুরু হলেও, অগস্টের ১৭ তারিখের পর থেকে শুরু হওয়া কিস্তির টাকা না পাওয়ায় আবেদনকারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তবে যাঁদের টাকা মেলেনি, তাঁদের জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে সরকার।

টাকা না মেলার প্রধান কারণসমূহ:

  • ডিবিটি ও ব্যাঙ্ক-আধার লিঙ্ক না থাকা: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি (DBT) অথবা আধার কার্ড যুক্ত বা লিঙ্ক করা না থাকলে আবেদন ভেরিফিকেশনে আটকে যাচ্ছে।
  • ভুল তথ্য প্রদান: একই মোবাইল নম্বর দিয়ে পরিবারের একাধিক আবেদন জমা দিলে কিংবা আবেদনের সময় কোনও তথ্য গোপন বা ভুল দিলে টাকা নাও ঢুকতে পারে।
  • বাকি থাকা ভেরিফিকেশন: রাজ্যে দেড় কোটিরও বেশি মহিলা এই যোজনায় আবেদন করেছেন। যাঁদের তথ্য যাচাই সম্পন্ন হয়েছে, তাঁরা টাকা পাচ্ছেন। এখনও একটি বড় অংশের আবেদনকারীর তথ্য যাচাই বাকি রয়েছে; ভেরিফিকেশন শেষ হলেই তাঁরা ভাতা পাবেন।

কোথায় জানাবেন অভিযোগ? যদি আপনার সমস্ত তথ্য সঠিক থাকে এবং তবুও টাকা না আসে, তবে সরকার ঘোষিত নিম্নলিখিত হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন:

  • সরকারি হেল্পলাইন নম্বর: ১৮০০-৩৪৫-৫৫৫৫ এবং ১৮০০-৩৪৫-৫৫০৫
  • সিএম কানেক্ট গ্রিভেন্স সেল: ১৯৭১ অথবা ১৮০০-৩৪৫৬-৮৫১

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *