শিক্ষক নিয়োগে বড় ঘোষণা শুভেন্দুর, মেধাই কি শেষ কথা?

বার্তা ডেস্কঃ

শিক্ষক দিবসের বিশেষ অনুষ্ঠান থেকে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, আদালত নির্দেশিত পথেই খুব শীঘ্রই রাজ্যের আটকে থাকা নিয়োগ প্রক্রিয়ার নিষ্পত্তি করা হবে এবং সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষার পরিবেশ ও শিক্ষক পদের মর্যাদা পুনরুদ্ধার শুভেন্দু অধিকারী উল্লেখ করেন, অতীতে শিক্ষকতার মতো সম্মানজনক পেশার যে অবমূল্যায়ন হয়েছে, তা শুধরে নিয়ে শিক্ষাঙ্গনের পরিবেশ নতুন করে গড়ে তুলতে হবে। শিক্ষকরা যাতে কেবল পঠনপাঠনেই মনোযোগ দিতে পারেন, সেজন্য তাঁদের ওপর থেকে মিড-ডে মিলের হিসাবরক্ষণসহ অন্যান্য প্রশাসনিক চাপ কমানোর কথা বলেন তিনি। পাশাপাশি লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য কারিগরি পদে পৃথক শিক্ষাকর্মী নিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

স্বচ্ছতা ও মেধাভিত্তিক নির্বাচন নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপোষণ বন্ধ করে শতভাগ স্বচ্ছতা আনতে লিখিত পরীক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বিরোধী দলনেতা। এসএসসির মৌখিক পরীক্ষার (Viva) নম্বর কমিয়ে কেবল লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা যাচাইয়ের কথা বলেন তিনি। এছাড়া নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে রামকৃষ্ণ মিশনের মহারাজদের মতো সর্বজনশ্রদ্ধেয় ও সৎ ব্যক্তিত্বদের যুক্ত করার ওপর সওয়াল করেন, যাতে প্রার্থীর যোগ্যতাই হয় চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি।

ডিএ ও উৎসবকালীন সুবিধা রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের বকেয়া মহার্ঘভাতা (DA) প্রসঙ্গে তিনি জানান, বিষয়টির আইনি প্রক্রিয়া বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আদালত ও সংশ্লিষ্ট কমিটির নির্দেশ মেনে বকেয়া ডিএ মেটানোর বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি আসন্ন পুজো ও উৎসবের মরশুমে সরকারি কর্মীদের আর্থিক সুবিধার্থে বিশেষ অগ্রিম ও বাড়তি সুযোগ-সুবিধা প্রদানের কথা উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *