কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন মহুয়া মৈত্র!

বার্তা ডেস্কঃ

কৃষ্ণনগর আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ দিয়ে বড়সড় আইনি স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। হাইকোর্ট কৃষ্ণনগর আদালতের সমস্ত নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে মামলাটি বিধাননগরের বিশেষ MP-MLA আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছে।

ঘটনার প্রেক্ষাপট: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় সেনাবাহিনী ও ধর্মীয় বিষয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কৃষ্ণনগর আদালতে মামলা দায়ের করেন এক স্থানীয় বাসিন্দা। নোটিস সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তবে মহুয়ার আইনজীবীর যুক্তি ছিল, সংশ্লিষ্ট আদালতের এই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার নেই; কেবল বিশেষ MP-MLA আদালতই তা করতে পারে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই যুক্তি মেনে নিয়ে পরোয়ানায় স্থগিতাদেশ দেয় এবং মামলাটি বিশেষ আদালতে স্থানান্তরের নির্দেশ দেয়। ফলে আগামিদিনে বিধাননগরের বিশেষ আদালতেই এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *