বার্ধক্য ও বিধবা ভাতা এক লাফে ১,৫০০ টাকা!
September 8, 2026
বার্তা ডেস্কঃ
রাজ্যে সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের আর্থসামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্ধী) ভাতার পরিমাণ এক লাফে ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাম্প্রতিক মূল্যবৃদ্ধির জোগান সামলাতে এই সিদ্ধান্ত রাজ্যের লক্ষ লক্ষ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী নাগরিকের দৈনন্দিন জীবনে বিশেষ আর্থিক স্বস্তি আনবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বর্ধিত অর্থের টাকা খুব শীঘ্রই সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। সরকারের এই জনমুখী পদক্ষেপে সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের মুখে স্বস্তির হাসি ফুটেছে।