চিনের ফাঁদে দিশেহারা বেলজিয়াম, সাহায্যের আশায় মরিয়া হয়ে ভারতের দ্বারস্থ!

বার্তা ডেস্কঃ

চিনের ওপর অতিরিক্ত বাণিজ্য নির্ভরতার ফলে ইউরোপীয় ইউনিয়ন আজ যে চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে, তা প্রকাশ্যে স্বীকার করে নিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। তিন দিনের ভারত সফরে এসে দিল্লিতে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে তিনি জানান, সস্তা চিনা পণ্য ও অনৈতিক বাণিজ্য নীতির কারণে ইউরোপের নিজস্ব শিল্প ভিত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু আগেই ইউরোপীয় দেশগুলিকে চিনের এই সম্ভাব্য অর্থনৈতিক কৌশল সম্পর্কে সতর্ক করেছিলেন।

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর মতে, চিনের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও বাজারের ওপর আগ্রাসনের দরুন ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে বার্ষিক প্রায় ৩৬০ বিলিয়ন ইউরোর বিশাল বাণিজ্য ঘাটতির সম্মুখীন। এই পরিস্থিতি সামাল দিতে এবং বিকল্প পথ খুঁজতে ইউরোপ এখন চিনের বদলে ভারতের মতো বিশ্বস্ত অংশীদারের ওপর ভরসা বাড়াচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত শুল্ক নীতি এবং চিনের সঙ্গে বাড়তে থাকা বাণিজ্যে টানা পোড়েনের মাঝে ভারত-ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি একটি দূরদর্শী পদক্ষেপ। প্রতিরক্ষা প্রযুক্তি, সেমিকন্ডাক্টর এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করে ভারত এখন বৈশ্বিক অর্থনীতির মূল কান্ডারি হয়ে উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *