‘কথা বললেই টিসি!’ শিক্ষকের ঘুষিতে ছাত্রের চোখে রক্তক্ষরণ!

বার্তা ডেস্কঃ

কর্নাটকের মহীশূরে এক ১৬ বছরের ছাত্রের ওপর চরম শিক্ষক-অত্যাচারের চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযুক্ত শিক্ষকের সজোরে মারা ঘুষির আঘাতে রেহান শরিফ নামের ওই পড়ুয়ার একটি চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

আহত ছাত্রের পরিবার সূত্রে জানানো হয়েছে, মারধরের পর ঘটনাটি বাইরে জানালে স্কুল থেকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন অভিযুক্ত শিক্ষক। যন্ত্রণাক্লিষ্ট অবস্থায় বাড়ি ফিরে রেহান পুরো বিষয়টি জানালে তার বাবা ওয়াসিম শরিফ তৎক্ষণাৎ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ঠিক কী কারণে ওই শিক্ষক পড়ুয়ার ওপর এভাবে চড়াও হলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *