বোলপুরে বিজেপি নেতাকে গুলি করে খুন, এলাকায় চাঞ্চল্য!
September 28, 2026
বার্তা ডেস্কঃ
September 28, 20269:02 am
ভরসন্ধ্যায় বোলপুরে শুটআউট। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের দাবি, রাজনৈতিক শত্রুতার কারণেই এই গুলিকাণ্ড। নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম চন্দন বল্লা। তিনি বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির ২০২ নম্বর বুথের সভাপতি ছিলেন।