নন্দীগ্রামে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ!
September 28, 2026
বার্তা ডেস্কঃ
September 28, 20268:59 am
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। ভোট প্রচারে ব্যস্ত বিজেপি, কংগ্রেস আর সিপিএম, ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস। এর মাঝেই রবিবার প্রাক্তন তৃণমূল নেতা শেখ সুফিয়ান এবং শাহাউদ্দিনের খোঁজে দুই নেতার বাড়িতে তল্লাশি চালাল নন্দীগ্রাম থানার পুলিশ। নন্দীগ্রামে ভোট পরিচালনার জন্য শনিবার এসে পৌঁছেছে ৩৬ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। রাস্তায় রাস্তায় চলছে নাকা চেকিংও।