নিজেদের ঘরেই কোণঠাসা বিজেপি!

বার্তা ডেস্কঃ বিজেপির হাতেই আক্রান্ত বিজেপি!

হুগলির কোন্নগরে শনিবার সন্ধ্যায় বিজেপি কর্মীদের উপরে চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠল মণ্ডল সভাপতি আকাশ রায়ের বিরুদ্ধে। অভিযোগ, আকাশ রায় ও তাঁর সঙ্গীরা কর্মীদের বেধড়ক মারধর করেন। এই ঘটনায় চার জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপি মুখপাত্র প্রণয় রায় জানান, তিনি দিল্লিতে থাকায় এই ঘটনা সম্পর্কে জানা নেই। আইনি বিষয় হলে প্রশাসন দেখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *