পুজোর মাসে কবে ঢুকবে ৩,০০০ টাকা?
September 28, 2026
বার্তা ডেস্কঃ
September 28, 20269:01 am
অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন, অক্টোবর মাসের ৩,০০০ টাকা কবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? জেনে রাখা জরুরি, অগাস্ট এবং সেপ্টেম্বরে ১৭-২০ তারিখের মধ্যে টাকা ঢুকেছিল। রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, প্রতি মাসের ১৭-২০ তারিখের মধ্যে অন্নপূর্ণার টাকা ঢুকবে। অনেকের ১৭ তারিখে না ঢুকলেও ২০ তারিখের মধ্যে ডিবিটি-র মাধ্যমে ক্রেডিট হয়ে যায়।