অবশেষে বাংলায় যাত্রা শুরু করল টিভিকে!
September 28, 2026
বার্তা ডেস্কঃ
September 28, 20269:00 am
বাংলায় এবার বিজয়ের পার্টি। পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলীয় কার্যালয় খুলল তামিল সুপারস্টার সি জোসেফ বিজয়ের তামিলাগা ভেত্রি কাজাঘম বা TVK। দলীয় নেতৃত্বের দাবি, আপাতত রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনো তাঁদের মূল লক্ষ্য। সংগঠনের পরিধি বাড়ানোর পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জোর দেওয়া হবে বলে জানান তাঁরা।