বিদ্যাসাগরের গ্রামে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী!

বার্তা ডেস্কঃ

পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটেতে সফর করে শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি পাঠাগারগুলিকে সাজিয়ে তোলার পাশাপাশি কেবল বিদ্যাসাগরের বই কেনার আহ্বান জানান তিনি। বিদ্যাসাগরের আদর্শ অনুসরণ করে নিজেদের বাল্যবিবাহ রুখে দেওয়া তিন অদম্য ছাত্রী—নূপুর চঙরে, শ্রেয়া অধিকারী ও তনুশ্রী সামন্তকে এই মঞ্চ থেকেই সংবর্ধনা দিয়ে সাধুবাদ জানানো হয়। এছাড়া, যক্ষ্মা রোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

বীরসিংহকে একটি আদর্শ আকর্ষণের কেন্দ্র ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বেশ কিছু বিশেষ পরিকল্পনার কথা জানান শুভেন্দু অধিকারী। এই ভিটেতে মিউজিয়াম, বিদ্যাসাগর শিশু উদ্যান, চওড়া রাস্তা, আলো এবং গবেষক ও পর্যটকদের রাত্রিবাসের জন্য বিশেষ কটেজ ও হোস্টেল তৈরি করা হবে। পাশাপাশি, বন্যাকবলিত ঘাটাল এলাকার সার্বিক সুরাহায় বহুল প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১,২০০ কোটি টাকা বরাদ্দের বড় ঘোষণা করেন তিনি। বর্ষার পর পুজোর মরসুম কাটলেই এই কাজের গতি বাড়িয়ে জুন মাসের মধ্যে এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *