মদের দোকান নিয়ে রাজ্যে বড় বদল, মানতে হবে কড়া নির্দেশিকা!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে মদের দোকান খোলার ক্ষেত্রে দূরত্বের নিয়মে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। নবান্নের তরফে প্রকাশিত নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, পুরনিগম ও পুরসভা এলাকায় স্কুল, কলেজ বা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০০ মিটার দূরে মদের দোকান খুলতে হবে। পাশাপাশি, গ্রামীণ ও পঞ্চায়েত এলাকার বাইরের ক্ষেত্রগুলিতে এই দূরত্ব বাড়িয়ে এক কিলোমিটার করা হয়েছে। তবে ইতিমধ্যে চালু থাকা পুরনো মদের দোকানগুলি এই নয়া নিয়মের আওতার বাইরে থাকবে।

দূরত্ব বৃদ্ধির পাশাপাশি লাইসেন্স সংক্রান্ত নিয়মাবলীতেও একাধিক সংশোধন আনা হয়েছে। পুরনো ফরেন লিকার ট্রেড লাইসেন্সধারীরা নির্দিষ্ট বিধিনিষেধ মেনে নতুন জায়গায় ক্যাটেগরি (ই) রিটেল লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কালেক্টর সরেজমিনে তদন্ত করে আবগারি কমিশনারের কাছে সুপারিশ পাঠাবেন এবং কমিশনারের অনুমোদনের পরই লাইসেন্স ইস্যু করা হবে। গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই এই সংশোধিত নিয়মগুলি রাজ্যে কার্যকর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *