জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাই! শিবাজি পার্কে শুরু হচ্ছে গণগ্রেফতার আন্দোলন
October 1, 2026
বার্তা ডেস্কঃ
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মুম্বইয়ের শিবাজি পার্কে এবার আইন অমান্য ও জেল ভরো আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি। আগামী শুক্রবার থেকে এই আন্দোলন শুরু করার ঘোষণা করেছেন দলের প্রধান অভিজিৎ দিপকে।
বুধবার এক ভিডিও বার্তায় সমর্থকদের দ্রুত মুম্বই পৌঁছনোর আহ্বান জানান তিনি। ভিডিওতে হাতে ক্রিকেট বল নাচিয়ে অভিজিতের এই বার্তা প্রকাশকে কেন্দ্র সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। তবে আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ রাখা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।