রাজ্যপালের নাম ভাঙিয়ে বড় প্রতারণা, নড়েচড়ে বসল লোক ভবন!

বার্তা ডেস্কঃ

রাজ্যপালের নাম ও পরিচয় ভাঁড়িয়ে প্রতারণার চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। লোক ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সম্প্রতি কয়েকটি নির্দিষ্ট ফোন নম্বর থেকে নিজেকে গভর্নর হাউসের কর্মী পরিচয় দিয়ে ফোন করা হচ্ছিল, এমনকি এক ব্যক্তি খোদ রাজ্যপাল বলেও দাবি করে। পাশাপাশি কলকাতার একটি অনুষ্ঠানের প্রচারে অনুমতি ছাড়াই রাজ্যপালের ছবি ব্যবহার করার বিষয়টি সামনে এসেছে। এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে ইতোমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্যপালের নাম বা ছবি অপব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে লোক ভবন।

এই ঘটনার প্রেক্ষাপটে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি কোনো সন্দেহজনক ফোনে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। লোক ভবন স্পষ্ট করে দিয়েছে যে, উপযুক্ত অনুমতি ছাড়া রাজ্যপালের নাম, ছবি বা পদবি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ এই ধরনের ঘটনার মুখোমুখি হন বা অনুমতি ছাড়া ছবি ব্যবহারের বিষয়টি নজরে আসে, তবে সরাসরি নির্ধারিত হেল্পলাইন নম্বর ০৩৩-২২০০-১৬৪১ অথবা ইমেল generalcellgs@gmail.com-এর মাধ্যমে অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *