পদত্যাগ না করলে মোদীর বিদায়! জ্ঞানেশ কুমারকে নিশানা করে দেশজুড়ে বড় আন্দোলনের হুংকার CJP-র

বার্তা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তীব্র আন্দোলনের হুংকার দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ঘোষণা করেছেন, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার প্রতিবাদে শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্ক থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। মুম্বইয়ের পর গোয়া, বেঙ্গালুরু, কলকাতা ও রাঁচির মতো একাধিক শহরে এই বিক্ষোভ ছড়িয়ে দেওয়া হবে। এমনকি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার জেরে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে এই দল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি সিইসি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার দাবিও তুলেছেন দলটির নেতৃত্ব। বিভিন্ন রাজ্যে ধারাবাহিক বিক্ষোভের পর চলতি মাসের শেষদিকে দিল্লির যন্তর মন্তরে এক বিশাল আন্দোলনের মাধ্যমে এই কর্মসূচি সমাপ্ত করার পরিকল্পনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *